এই হেমন্তের সন্ধ্যে শুধু তোমার জন্য এতদূর এসে মনে হল
অন্ধকার জানালা আর একটি মেয়ে
সাদা পর্দায় সুতোর কুটুম কাটাম করছে আর
অবিকল দুজন মৌনী পরস্পরকে সঙ্গ দিচ্ছে সন্ন্যাসের আগে
অপূর্ণতার মধ্যে পূর্ণতার দিকে ফিরে রয়েছে
এই হোম থেকে প্রজাপতির ছড়ানো লাল
একমাত্র আমার অংশটুকু চোখ হয়ে দাঁড়িয়ে আছে অন্ধকার থেকে
দূরে।
Comments
Post a Comment